Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কেন্দ্রের অনড় মনোভাব কেড়ে নিচ্ছে কৃষকদের প্রাণ! আত্মহত্যার পথ বেছে নিলেন আরও এক কৃষক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষক বিরোধী তিন কৃষি আইন নিয়ে কেন্দ্রের অনড় মনোভাব কেড়ে নিচ্ছে কৃষকদের প্রাণ! এখনও পর্যন্ত ৬০ জন কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যে ভেস্তে গিয়েছে অষ্টম দফার বৈঠক। ১৫ জানুয়ারির পর ফের নবম দফায় বৈঠকে বসবে কেন্দ্র এবং আন্দোলনরত কৃষকদের সংগঠন। এই পরিস্থিতিতে সিংঘু বর্ডারে আবারও আত্মহত্যার পথ বেছে নিলেন এক কৃষক। জানা গিয়েছে, আত্মঘাতী ওই কৃষকদের নাম অমরিন্দর সিং। পুলিশ সূত্রে খবর, বিষ খেয়ে আত্মহত্যা করেন ৪০ বছর বয়সি ওই কৃষক।

গত শনিবার সন্ধে নাগাদ বিষাক্ত কোনও কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অমরিন্দর। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করেন ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য আন্দোলনরত কৃষকরা। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনা প্রসঙ্গে আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, আগেই আত্মহত্যার ইঙ্গিত মিলেছিল অমরিন্দরের কথায়। তিনি নাকি ঘনিষ্ঠদের কাছে বলেওছিলেন, সরকার বিতর্কিত কৃষি আইন ফেরত না নিলে এবং MSP’র মূল্য দেওয়ার ব্যাপারে গ্যারান্টি না দিলে আত্মহত্যা ছাড়া তাঁর কাছে কোনও রাস্তা নেই। এমনকী তিনি নাকি এটাও বলেন, তাঁর মৃত্যু যেন কৃষকদের আন্দোলনকে সফল করে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। ঘটনার নেপথ্যে কী আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আদৌ এর সঙ্গে আন্দোলনের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হবে জানিয়েছেন আধিকারিকরা। আপাতত মৃত কৃষকের দেহের ময়নাতদন্ত হবে। তারপরই তা তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।

আন্দোলনরত কৃষকদের আত্মহত্যার ঘটনা নতুন নয়। গাজিপুর সীমান্তে চলতি মাসেই আত্মহত্যা করেছিলেন আরেক কৃষক। তাঁর নাম কাশ্মীর সিংহ। এর আগে পাঞ্জাবের জালালাবাদের এক আইনজীবী টিকরি সীমান্তে আত্মহত্যা করেন। সেসময় একটি সুইসাইড নোটও উদ্ধার করেছিল পুলিশ। যেখানে লেখা ছিল – ‘কৃষক আন্দোলনের সমর্থনে জীবন ত্যাগ করলাম।’

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop ViralVideo – Responsive Magazine WordPress Theme Virtual Assistant for WordPress – build your own Google Now, Siri or Cortana. Virtual – Cryptocurency Blockchain & Bitcoin Elementor Template Kit Virtual Phone Number Selling System WordPress Plugin Virtual Tour Creator for WordPress Showcase Addon Virtus – Modern Blog & Magazine WordPress Theme Virtuware – Saas & Digital Company Elementor Kit VisaPlan – Immigration & Visa Consulting Elementor Template Kit. Visard – Immigration Visa Center & Travel Agency WordPress Theme Visibility Logic for Elementor Pro