Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বাইরে থেকে বিমানে করে লোক এসে পশ্চিমবঙ্গে করোনা ছড়াচ্ছে, বিজেপিকে আক্রমণ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাইরে থেকে বিমানে করে লোক এসে পশ্চিমবঙ্গে করোনা ছড়াচ্ছে। বুধবার জলপাইগুড়িতে এক জনসভায় এভাবেই নাম না করে ফের বিজেপি নেতাদের আক্রমণ করলেন মমতা। বললেন, রাজ্য সরকার যথাসম্ভব করোনা প্রতিরোধের চেষ্টা করছে।

এদিন মমতা বলেন, ‘আপনারা দেখছেন করোনাটা আবার বেড়েছে। বাইরে থেকে লোক এসে আমাদের এখানে করোনা বাড়িয়ে দিয়েছে। রোজ বিমানে করে কেউ বাগডোগরা, কেউ কলকাতা, কেউ অন্ডালে আসছে। আমরা যথাসম্ভব বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ রোজ নতুন রেকর্ড করছে। মঙ্গলবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪,৮০০ ছাড়িয়েছে। তার মধ্যেই চলছে ভোটপ্রচার। এদিন মমতা উপস্থিত জনতাকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। বলেন, মাস্কটা পরতেই হবে। আমিও পরি। তবে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিতে হয় বলে মাঝে মাধে খুলে রাখি।

শুধু রাজ্যে নয়, গোটা দেশেই করোনা পরিস্থিতি ভয়াবহ। দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ছুঁই ছুঁই। তার মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সব থেকে খারাপ। সেখানে ১৫ দিনের জন্য কার্ফু ঘোষণা করেছে রাজ্ সরকার।

 

Leave a Reply

error: Content is protected !!