Sunday, August 16, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে ঐশী ঘোষকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার সরাসরি সিপিআইএম নেত্রীর উপর আক্রমণ নামিয়ে আনতে ছক কষল বিজেপি বলে অভিযোগ। বিধানসভা নির্বাচনের আবহে জামুড়িয়ার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষের সভাতে ঢুকে পড়ল কয়েকজন। আর তারপরই ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে এক বিজেপি কর্মী। সিপিআইএমের অভিযোগ, তাঁদের প্রার্থীর উপর হামলার পরিকল্পনা নিয়েই এই খুনের চেষ্টা করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে জামুরিয়ার নিউ সাতগ্রাম এলাকায় নির্বাচনী সভা ছিল ঐশী ঘোষের। সেই নির্বাচনী সভা চলাকালীনই প্রায় ১২ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী সভাস্থলে ঢুকে গোলমাল পাকায়। ঝান্ডা হাতে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে। অভিযোগ, ঐশীর নাম নিয়েও স্লোগান দিতে থাকে তারা। তবে সিপিআইএম প্রার্থী থেকে নেতারা তুমুল শোরগোল শুরু করে দিয়েছিলেন। তখন তারা নিজেরাই এলাকা ছেড়ে পালায়।

এই বিষয়ে সিপিআইএম নেতৃত্বের বিস্ফোরক অভিযোগ, ঐশীকে প্রাণে মেরে ফেলতে এই ছক কষেছিল বিজেপি। ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয় নির্বাচন কমিশনেও। নির্বাচন কমিশন ও পুলিশের কর্মী থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ তাঁদের। দলীয় কর্মী গ্রেফতারের প্রতিবাদে বিজেপির প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বুধবার সকাল থেকে জামুড়িয়া থানা ঘেরাও করা হয়। তাঁর পাল্টা দাবি, মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের কর্মীকে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop GGWEPE – Esports & Gaming Elementor Template Kit Gift Wrapper for WooCommerce Gifting for WooCommerce Subscriptions Gifts Shop | Handmade Souvenirs WooCommerce WordPress Theme Gild – Agency Elementor Template Kit Gilgamesh – Creative Portfolio Elementor Template Kit Gilkan – Dermatology & Skin Care Elementor Template Kit GimiGimi – Woocommmerce Elementor Template Kit Ginea – Furniture & Fashion WordPress & WooCommerce Theme Ginza – Furniture Theme for WooCommerce WordPress