দৈনিক সমাচার, প্ৰযুক্তি ডেস্ক: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। মোবাইল, ব্রডব্যান্ড কিংবা ডিটিএইচ, যারা এই তিনটিপরিষেবার মধ্যে কোনও একটি পরিষেবাও ব্যবহার করছেন, তাঁরা পাচ্ছেন পারপ্লেক্সিটি প্রো-র এক বছরের বিনামূল্যে সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ সাধারণত ১৭ হাজার টাকা। তবে এবার তা একেবারে নিখরচায় দিচ্ছে এয়ারটেল। এই অফারটি পেতে হলে এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপে গিয়ে অ্যাক্টিভেট করতে হবে।
পারপ্লেক্সিটি এআই-চালিত সার্চ ইঞ্জিন, কিছু সার্চ করলে যা সাধারণ ওয়েব সার্চের মতো শুধু লিঙ্ক দেখায় না বরং ব্যবহারকারীর প্রশ্নের নির্ভরযোগ্য, গবেষণাভিত্তিক এবং সংলাপধর্মী উত্তর দেয়। এমনকি ব্যবহারকারী যদি পরপর একাধিক প্রশ্ন করেন, তাহলেও আগের প্রসঙ্গ মনে রেখে ধারাবাহিকভাবে তথ্য দিতে পারে এই প্ল্যাটফর্ম



















