Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পোস্টার! চাঞ্চল্য পানাগড়ে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের পানাগড় এবং বুদবুদে। বুদবুদে দেখা গেল তৃণমূলের দেওয়াল লিখনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, “ আপনি কি জানেন বিজেপির প্রার্থী তপন বাগদি ধর্ষণের মামলায় অভিযুক্ত। মামলা আদালতের বিচারাধীন। এই প্রার্থী কি মা–বোনেদের সুরক্ষা দেবে”। তবে বেলা বাড়তেই পানাগড়ের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।

এই পোস্টার নিয়ে ব্যাপক চাঞ্চল্য পড়েছে গলসি আসন জুড়ে। কে বা কারা এই পোস্টার দিল? তা নিয়ে কিছু জানা যায়নি। তবে পোস্টারের নিচে লেখা রয়েছে মা ও বোনেরা। এদিকে গলসি আসনে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিকমহল।

Leave a Reply

error: Content is protected !!