Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

সরকারে আসলে কন্যাশ্রীদের ২ লক্ষ, রূপশ্রীদের ১ লক্ষ, ইস্তেহারে প্রতিশ্রুতি বিজেপির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নির্বাচনী ইসতেহারে মমতা সরকারের কন্যাশ্রীর বিকল্প প্রকল্প ঘোষণা করল বিজেপি। এই প্রকল্পে অনুদানের পরিমাণ কন্যাশ্রীর থেকে অনেকটাই বেশি। বিজেপির দাবি, ক্ষমতায় এলে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ‘বালিকা আলো’ নামে এই প্রকল্প চালু করবে তারা।

‘বালিকা আলো’ প্রকল্পের অধীনে কোনও পরিবারে কন্যাসন্তান জন্মালে ৫০,০০০ টাকার বন্ড দেবে রাজ্য সরকার। এছাড়া কন্যা সন্তান ষষ্ঠ শ্রেণিতে উঠলে ৩,০০০ টাকা, নবমে ৫,০০০ টাকা, একাদশে ৭,০০০ টাকা ও দ্বাদশে ৭,০০০ টাকা করে পাবে। ১৮ বছর বয়সে দ্বাদশ শ্রেণির পাশ করার পর সে অবিবাহিত থাকলে তাকে ২ লক্ষ টাকা দেবে সরকার।

এছাড়া রূপশ্রী প্রকল্পের বিকল্প প্রকল্প ঘোষণা করেছে বিজেপি। ‘ঘরের লক্ষ্মী’ নামে এই প্রকল্পে বিয়ের সময় তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি মেয়েদের নামে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে দেবে সরকার।

বলে রাখি, তৃণমূল সরকারের কন্যাশ্রী প্রকল্পে এখন বছরে ১,০০০ টাকা করে অনুদান দেয় সরকার। সঙ্গে দ্বাদশ পাশের পর মেলে ২৫,০০০ টাকা। রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য ২৫,০০০ টাকা দেয় রাজ্য সরকার। বিজেপি প্রতিশ্রুতি তার থেকে কয়েক গুণ বেশি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop SearchWP Give Integration SearchWP Greek Keyword Stemmer SearchWP LIKE Terms SearchWP Live Ajax Search SearchWP Manage Ignored SearchWP Meta Box Integration SearchWP Metrics SearchWP Nimble Builder Integration SearchWP Polylang Integration SearchWP PrivateContent Integration