দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৬৩ শতাংশ শেয়ারের পুরোটাই বিক্রি করে দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। এর পাশাপাশি সংস্থাটির ম্যানেজমেন্ট কন্ট্রোল হস্তান্তর করা হবে।
ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম) এজন্য প্রিলিমিনারি ইনফর্মেশন মেমোরেন্ডাম জারি করেছে। যার মাধ্যমে আগ্রহপত্র (এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট) জমা দেওয়ার ক্ষেত্রে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।
বর্তমানে সরকারের হাতে থাকা এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির শেয়ারের বাজারমূল্য আড়াই হাজার কোটি টাকা।

























