দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রায় ৪০ দিন ধরে দিল্লির বিভিন্ন সীমানায় কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন লক্ষ লক্ষ কৃষক। কেন্দ্রের সঙ্গে কৃষকদের দফায় দফায় আলোচনা হলেও এখনও মেলেনি কোনও সমাধান সূত্র। কৃষকরাও নিজেদের দাবিতে অনড়। এমতাবস্থায় কেন্দ্রের এই অনমনীয় মনোভাবকে এবার ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সেই সঙ্গে আন্দোলনরত কৃষকদের ‘সত্যাগ্রহী’ আখ্যা দিলেন তিনি।
মোদী সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘ইংরেজ আমলে ছিল কোম্পানি বাহাদুর, আর এখন মোদি-বন্ধু কোম্পানি বাহাদুর’। তিনি বলেন, দেশের মানুষ ফের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ এবং দেশের কৃষকরা ‘চম্পারণে’র মতো পরিস্থিতির সম্মুীখীন হতে চলেছে।
এর আগে নতুন বছরের শুভেচ্ছায় রাহুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কৃষকদের পাশে তিনি সর্বদাই আছেন। ১ জানুয়ারি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উদ্দেশ্যে তিনি টু্ইটে লেখেন, ‘আমি আন্তরিক শ্রদ্ধার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কৃষক এবং শ্রমিকদের সঙ্গে আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ দু’দিন পর উনি ব্রিটিশ আমলে চম্পারণের কৃষি আন্দোলনের সঙ্গে আজকের কৃষক আন্দোলনের তুলনা করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে উত্তর বিহারের নেপাল সীমান্ত ঘেঁষা এলাকায় জোর করে কৃষকদের নীল চাষে বাধ্য করা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে মহাত্মা গান্ধি আন্দোলন শুরু করেন। এই আন্দোলনকে চম্পারণ সত্যাগ্রহও বলা হয়।

























চম্পারণ সত্যাগ্রহ 1971 নয়, 1917 সালে হয়েছিল। এটা সংশোধন করে দিন।