Sunday, August 16, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মুখ পুড়ল যোগীর! দেশে মহিলাদের উপর অপরাধের শীর্ষে ফের উত্তরপ্রদেশ, তুলনায় ভাল জায়গায় মমতার বাংলা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহিলারা সুরক্ষিত নয় বলে অভিযোগ করেছে বিজেপি। একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলাতেও। কিন্তু জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট অন্য কথা বলছে। মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধ হয়েছে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, হরিয়ানায়। দেশে খুন, ধর্ষণ নারী নির্যাতন নিয়ে বিগত দিনেও যোগী রাজ্য শীর্ষে স্থান দখল করেছিল। দেশে মধ্যে মহিলাদের উপর অপরাধের শীর্ষে ফের বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। গত ছ’বছরের রেকর্ড ভেঙে দিয়েছে ২০২০। তুলনায় ভাল জায়গায় রয়েছে মমতার বাংলা। রবিবার জাতীয় মহিলা কমিশনের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর দেশে মেয়েদের বিরুদ্ধে ২৩ হাজার ৭২২ টি অপরাধ সংগঠিত হয়েছে। আর এই পরিসংখ্যানের নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশে। তালিকার দশম স্থানে রয়েছে বাংলা।

জাতীয় মহিলা কমিশনের তথ্য অনুসারে, প্রায় ২৪ হাজার অপরাধের মধ্যে ১১ হাজার ৮৭২টি অপরাধ ঘটেছে উত্তরপ্রদেশে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য লাগোয়া দিল্লি। সেখানে গত বছর মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা ২ হাজার ৬৩৫টি। এরপর হরিয়ানা (১,২৬৬), মহারাষ্ট্র (১,১৮৮)। দশম স্থানে থাকা বাংলায় গত বছর মহিলাদের বিরুদ্ধে ৪৫৮টি অপরাধ হয়েছে। মহিলা কমিশনের তরফে আরও জানানো হয়েছে, মোট অপরাধের এক চতুর্থাংশই গার্হস্থ্য হিংসার ঘটনা।

উল্লেখ্য, মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পরই গার্হস্থ্য হিংসার ঘটনা বেড়ে যায়। জুলাই মাস সর্বাধিক গার্হস্থ্য হিংসার রিপোর্ট আসে। এ সবেরই প্রতিফলন দেখা গিয়েছে বার্ষিক রিপোর্টে। সারা বছরে পাঁচ হাজারেরও বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। রিপোর্ট বলছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৭ হাজার ৭০৮টি। এ ধরণের অপরাধের সংখ্যাই সবচেয়ে বেশি।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Minimo – Portfolio & Agency WordPress Theme Minimog – Next-gen Multipurpose Shopify theme grade-A Minimosity – Magazine, Reviews and News WP Theme MINIMUM – Professional WordPress Theme MiniPo – Multipurpose Minimal Portfolio WordPress Theme Miniport – Minimal Portfolio WordPress Theme Minishop – Multipurpose, e-Commerce WordPress Theme Miniture – Minimalist WooCommerce Theme Mins – Eye Care Clinic Services Elementor Template Kit Mipro - Minimal WooCommerce WordPress Theme