Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজীব আমার ছোট ভাইয়ের মতো, ফিরহাদের মন্তব্যে তীব্র জল্পনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ডোমজুড়ে বড় ব্যবধানে হারার পরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন রাজীব। আর বিজেপিমুখী হননি তিনি। এমনকি সম্প্রতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকেও আসেননি প্রাক্তন এই বিধায়ক। আর তখন থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়র তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়। এমনকি বেশ কয়েকজনকে দিয়ে নাকি নেত্রীর কাছে ফেরার বার্তাও দিয়েছেন রাজীব।

যদিও অরূপ রায় সহ হাওড়ার একাধিক নেতা রাজীবের তৃণমূলে ফেরাতে আপত্তি জানাতেই বিষয়টি নাকি ঝুলে? আর এই জল্পনার মধ্যেই রাজীবের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

 

 

Leave a Reply

error: Content is protected !!