দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে তখনই মোদী সরকারের অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল অযোধ্যায় রামমন্দির বানানোর জন্য অর্থ সাহায্য করলে তা ৮০-জি ধারায় করমুক্ত হবে। বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য গঠিত শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে আয়কর আইনের ৮০-জি ধারার সুবিধা পাওয়ার সুযোগ দেওয়া হল। ২০২০-২১ অর্থবর্ষ থেকে দাতারা কর ছাড়ের সুযোগ পাবেন।

Support Free & Independent Journalism




















