Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ব্রেকিং: করোনা আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান, ভূমিপূজনে তাঁর পাশেই ছিলেন মোদী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভূমিপূজনের সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল রামমন্দিরের সহকারী পুরোহিতের কোভিড আক্রান্ত হওয়ার কথা। সেসময় অযোধ্যায় রামমন্দির প্রাঙ্গনের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এবার করোনা সংক্রমণ ধরা পড়ল রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাসের।

গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবাত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একই মঞ্চে বসেছিলেন মোহন্ত নিত্যগোপাল দাস। নিত্যগোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলার কিছুক্ষণ পরেই একটি ছবি সামনে আসে।

যেখানে দেখা যাচ্ছে ভূমিপুজোর অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রীর একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি। শুধু তাই নয়। সেই সময়ে মোহন্তের মুখে মাস্কও ছিল না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের পাশেও মাস্কহীন ভাবে দেখা গিয়েছিল মহন্ত নিত্যগোপাল দাসকে।

 

 

Leave a Reply

error: Content is protected !!