Friday, June 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কাজের মহিলাকে ধর্ষণ! গুরুতর অভিযোগে গ্রেফতার বসিরহাটের বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাড়ির কাজের মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল বসিরহাটের এক বিজেপি নেতার বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে পঞ্চাশোর্ধ রামপ্রসাদ সাঁপুইকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃত বিজেপি নেতাকে বসিরহাট মহকুমা আদালতে তোলার কথা।

মাটিয়া থানার চাঁদ নগর গ্রামের বিজেপি নেতা রামপ্রসাদবাবু। তাঁর স্ত্রী অনিতা সাঁপুইও এলাকার বিজেপি নেত্রী হিসেবে পরিচিত। জানা গিয়েছে, সম্প্রতি রামপ্রসাদবাবুর স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। সেই সময়েই পরিচারিকাকে কু প্রস্তাব দেন তিনি। তাতে রাজি না হওয়ায় এক সপ্তাহ ধরে যৌন নির্যাতন চালানো হয়েছে তাঁর উপর। সম্প্রতি মহিলার শারীরিক অবস্থার অবন্তি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।

নির্যাতিতা মহিলা পুলিশকে জানিয়েছেন, কারও সামনে মুখ খুললে ক্ষতি করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা রামপ্রসাদ সাঁপুই। ভয়ে তিনি বিষয়টি চেপে রেখেছিলেন বলে মাটিয়া থানার পুলিশকে জানিয়েছেন মহিলা। তিনি ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হবে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Mou – Creative Portfolio & Agency WordPress Theme Mountain | Creative One Page WordPress Theme Mountain – One Page Parallax WordPress Theme Mounty Hiking Campground & Children Camping Template Kit Mousiqua | Music Band & Musician OnePage WordPress Theme Moustachey: A Blog Theme With Extra Gusto Mova – Moving Company Elementor Template Kit Movack – Moving Company Elementor Template Kit Mover Pro – WordPress Theme for Packers & Movers Moverie – Movers & Packers Service Elementor Template Kit