দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। ‘রাজ্যের মানুষের সেবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন তিনি। ই-মেলে পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন রাজ্যপালকেও।
সূত্রের খবর, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না শুভেন্দু। মন্ত্রিত্বে থেকে কেন অরাজনৈতিক সভা? দেখা দেয় বিতর্ক। বিতর্কের জেরেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে। উল্লেখ্য, প্রায় জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু। নিজের পাইলট কার ও এসকর্ট ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিলেন শুভেন্দু।

























