Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আন্দোলনরত কৃষকদের জন্য বসানো হয়েছে মেশিন, এক ঘণ্টায় তৈরি হচ্ছে ২ হাজার রুটি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত কৃষকরা আগেই জানিয়েছিলেন, তাঁরা ৬ মাস চলার মতো খাবারদাবার সঙ্গে নিয়ে এসেছেন। প্রয়োজনে মাসের পর মাস রাজধানী অবরোধ করে রাখবেন। মঙ্গলবার জানা গেল, রুটি তৈরি করার মেশিনও নিয়ে আসা হয়েছে।

দিল্লি গুরুদোয়ারা কমিটি জানিয়েছে, কৃষকদের জন্য যে মেশিনটি বসানো হয়েছে, তাতে ঘণ্টায় ২ হাজার রুটি তৈরি হতে পারে। দিল্লি-হরিয়ানার সীমান্তে সিংঘু ও টিকরি অঞ্চলে বসানো হয়েছে সেই মেশিন। এই ধরনের চাপাটি মেশিন সাধারণত গুরুদোয়ারাগুলিতে বসানো হয়। অমৃতসরের স্বর্ণমন্দিরেও ওই মেশিন আছে।

 

Leave a Reply

error: Content is protected !!