Tuesday, March 3, 2026
Latest Newsদেশরাজ্য

ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত আরএসএস প্রধান মোহন ভাগবত, ভর্তি নাগপুরের হাসপাতালে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত আরএসএস প্রধান মোহন ভাগবত। সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি ভর্তি রয়েছেন নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে। আরএসএস -এর তরফে টুইটে জানানো হয়েছে, গতকাল দুপুরে করোনা সংক্রমিত হন মোহন ভাগবত। লক্ষণ সামান্য দেখা দিয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত সাত মার্চ নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কোভিড ভ্যাকসিন নেন আরএসএস প্রধান। প্রথম ডোজ। তাঁর সঙ্গে সেদিন ভ্যাকসিন নিয়েছিলেন আরএসএস সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশি।

 

Leave a Reply

error: Content is protected !!