দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি নেতা সম্বিত পাত্রকে আপাতত স্বস্তি দিল ছত্তিশগড় হাইকোর্ট। একটি পিটিশনের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সম্বিত পাত্রকে গ্রেফতার করা যাবেনা।
উল্লেখ্য, যুব কংগ্রেসের কর্মকর্তারা সম্বিত পাত্রের বিরুদ্ধে রায়পুরে এফআইআর দায়ের করেছিলেন। সম্বিত পাত্রের বিরুদ্ধে অভিযোগ, গত ১০ মে নিজের ট্যুইটার থেকে ট্যুইট করে সম্বিত পাত্র ১৯৮৪ সালের দাঙ্গার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দায়ী করেছিলেন।
যুব কংগ্রেস পুরো বিষয়টিকে মানহানিকর উল্লেখ করে সম্বিত পাত্রের বিরুদ্ধে সহিংসতা প্ররোচিত করার অভিযোগ দায়ের করেছিল। সিভিল লাইন রায়পুর এবং ভিলাই নগর থানায় সম্বিত পাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।




















