Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের দীর্ঘ জেরা! মুম্বাই পুলিশের জেরায় জেরবার রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুম্বই পুলিশের সামনে ফের একবার হাজিরা দিতে হল সাংবাদিক তথা রিপাবলিক টিভির প্রধান অর্ণব গোস্বামীকে। মঙ্গলবার রিপাবলিক টিভির মালিক অর্ণবকে সমন পাঠিয়েছিল পুলিশ। এরপর বুধবার তাকে দীর্ঘ জেরা করে মুম্বাই পুলিশ।

এই সমনে স্পষ্ট উল্লেখ করা হয় যে, অর্ণবকে বুধবার সকাল ১১ টার সময় পুলিশ ইন্সপেক্টর সুরেশ গায়কোয়াড় এর সঙ্গে দেখা করতে হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এর আগে যে পুলিশ ইন্সপেক্টর অর্ণবকে জেরা করেছিলেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আগেরবার তাঁকে ১২ ঘণ্টা জেরা করা হয়েছিল।

উল্লেখ্য, মহারাষ্ট্রের পালঘরে মাসখানেক আগে দু’জন সাধুকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সেই সময় এর বিরুদ্ধে মুখ খোলেন। তারপরেই অর্ণব গোস্বামী তার প্রাইম টাইম শো’তে সোনিয়া গান্ধীকে অপমান করেন বলে অভিযোগ। কংগ্রেস নেতারা তখন অভিযোগ করেন অর্ণব তার শো’য়ের মাধ্যমে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছেন ও সোনিয়া গান্ধীকে তিনি অশ্লীল ভাষায় অপমান করেছেন।

এরপরই সমাজকর্মী নীলেশ নওলাখা পুনের পুলিশ কমিশনারের কাছে অর্ণবের নামে ফৌজদারি অভিযোগ করেন। তিনি ১৯৯৫ সালের টেলিভিশন রেগুলেশন অ্যাক্ট-এর অধীনে এই মামলা দায়ের করেন যেখানে বলা হয় অর্ণবের চ্যানেল সাম্প্রদায়িক বিভেদ, ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছে যার ফলে দেশের একতা নষ্ট হচ্ছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gridiron | American Football & NFL Superbowl Team WordPress Theme Gridlove | Creative Grid Style News & Magazine WordPress Theme Gridlove – News Portal & Magazine WordPress Theme Grido – Creative Multipurpose WordPress Theme Gridzy – Responsive and Justified Image Grid Gallery Griyo – Real Estate Elementor Template Kit Grønn – Landscaping, Gardening and Flowers WordPress Theme GroceryBook Multidelivery Fees Add-on Grochy – Organic Food & Grocery Store Elementor Template Kit Groomax – Pet Grooming & Shop WordPress Theme