Thursday, March 26, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

শাহরুখ, আপনিও তো জামিয়ায় পড়েছেন, কিছু তো বলুন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর পুলিশি ‘হামলা’র ঘটনা নিয়ে সরগরম রাজনীতির ময়দান। এই ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে বলিউডও। একদল অভিনেতা সরব হয়েছেন প্রতিবাদে। আর একদল কোনও অবস্থান স্পষ্ট না করে নীরব থেকেছেন। এবার সেই নীরব থাকা নিয়েই বলিউড বাদশা শাহরুখ খানকে খোঁচা দিলেন রেডিও জকি রোশন আব্বাস।

শাহরুখের উদ্দেশ্যে রোশন আব্বাস একটি ট্যুইট করে লিখেছেন, ‛শাহরুখ, আপনিও তো জামিয়ায় পড়েছেন, কিছু তো বলুন।’ জামিয়া ইস্যুতে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শাহরুখ খান মুখ না খোলায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। রোশন এবং শাহরুখ দু’জনেই জামিয়া মিলিয়ার গণজ্ঞাপন বিভাগের প্রাক্তনী। এদিন রোশন আব্বাস সরাসরি শাহরুখকে মেনশন করে ট্যুইট করেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!