দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক, ছাত্র ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিন নির্দেশ দিয়েছে, আটকে পড়া যে ব্যক্তিদের দেহে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নেই, তাঁরা বাড়ি ফিরতে পারবেন।
ভিন রাজ্যে আটকে পড়া সুস্থ ব্যক্তিদের যাতে বাড়ি ফিরতে দেওয়া হয়, সেজন্য সুপ্রিমকোর্টে কয়েকটি আবেদন জমা পড়েছিল। এরপর কেন্দ্রীয় সরকার ভিন রাজ্যে আটকে পড়া ব্যক্তিদের ফেরার অনুমতি দিল। তবে এসম্পর্কে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী যাঁরা নিজেদের বাড়িতে ফিরতে চাইবেন, তাঁদের আগে পরীক্ষা করে দেখা হবে শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ ঘটেছে কিনা। যদি দেখা যায় তাঁরা সুস্থ, তবেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। যে বাসগুলিতে তাঁরা বাড়ি ফিরবেন, সেগুলি আগে স্যানিটাইজ করতে হবে।
Support Free & Independent Journalism




















