নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : ডাঃ কাফিল খানের মুক্তির শুনানি করতে হবে ১৫ দিনের মধ্যে। এলাহাবাদ হাইকোর্টকে এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।
এলাহাবাদ হাইকোর্টে বারবার কাফিল মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছিল। ফলে বাধ্য হয়েই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাফিলের মা নুজহাত পারভিন। এনএসএ’র অধীনে জেলে বন্দি রয়েছেন কাফিল।
এদিন শুনানির সময় সুপ্রিমকোর্টের তরফে মন্তব্য করা হয়, ‛জনগনের ব্যক্তিগত স্বাধীনতাকে আদালত সবসময়ই গুরুত্ব দেয়।’ শীর্ষ আদালতের এহেন রায়ে কাফিলের মুক্তির পথ পরিস্কার হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
























