দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে অযোধ্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে রায় ঘোষণা করলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ জন বিচারপতির বেঞ্চ। রায়ে বলা হয়েছে, অযোধ্যায় বিতর্কিত জমিতে মন্দিরই হবে। মসজিদ নির্মাণের জন্য পৃথক স্থানে পাঁচ একর জমি পাবে মুসলিমরা।
রায়ে বলা হয়েছে, অযোধ্যায় বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা আপাতত যাবে সরকারের হাতে। কেন্দ্র বা রাজ্য সরকার তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট বা অছি পরিষদ গঠন করে সেই জমির মালিকানা তাদের হাতে তুলে দেবে। সেই সঙ্গেই অযোধ্যায় বিতর্কিত জমির থেকে দূরে মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিতে হবে সরকারকে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















