Monday, September 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অযোধ্যা রায়কে সম্মান জানিয়ে রিভিউ পিটিশনের দরজা খুলে রাখল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা রায় ঘোষণার আধ ঘন্টার মধ্যেই তাঁদের প্রাথমিক প্রতিক্রিয়া জানালেন মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কর্তা ও আইনজীবীরা। সুপ্রিমকোর্টের রায়কে মর্যাদা দিলেও এ ব্যাপারে রিভিউ পিটিশন দাখিল করার দরজা খুলে রাখতে চাইল মুসলিম সংগঠনটি। বোর্ডের তরফে আইনজীবী জাফর ইয়াব জিলানি বলেন, সুপ্রিমকোর্টের সমগ্র রায় নিয়ে আমরা অসন্তুষ্ট নই বরং রায়ের কোনও কোনও অংশ খুবই সন্তোষজনক।

জিলানি বলেন, আমাদের অসন্তোষের বিষয় হল, বিতর্কিত জমিতে কোনও অধিকার আমাদের দেওয়া হয়নি। এখন প্রশ্ন হল, আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? এ ব্যাপারে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সুযোগ রয়েছে। পরিস্থিতির দাবি হল, আমরা যেন রিভিউ পিটিশন দাখিল করি। কিন্তু এখনও এ ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। যদিও বোর্ডের পক্ষ থেকে প্রতিবাদ-বিক্ষোভে না নেমে, শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Tacticool | Shooting Range & Gun Store WordPress Theme Tactiko – Tactical & Military Shop WooCommerce Theme Tactile – Multipurpose WordPress Theme Tactile WordPress Mobile Menu Tada & Blog – Personal WordPress Theme Tadrees – School, Education WordPress Theme Tailor Online – WooCommerce Plugin for Online Custom Tailoring Tailora – Clothing Alteration & Tailoring Service Elementor Template Kit Tailoress – Tailor Service & Made Elementor Template Kit Takei – News & Magazine Template Kit