Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মালদায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫ শ্রমিক, গুরুতর আহত ৮

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ শ্রমিক। গুরুতর আহত আরও ৮ জন শ্রমিক। আহতদের নাম- আবু শাহেদ (৪৫), মুসা শেখ (৫০),  প্রমিলা মণ্ডল (৪৫), জুলি বেওয়া (৩৫),  জুলখা বিবি (২৫), রেণুকা মণ্ডল (৫০)। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুরে।

স্থানীয় সূত্রে খবর, প্লাস্টিক কারখানার ক্রাশার মেশিন ব্লাস্ট করেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ক্রাশার মেশিনের মাধ্যমে প্লাস্টিকের দানা বের করা হয়। আহত শ্রমিকদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলেই পাঁচজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শ্রমিকদের দেহ টুকরো টুকরো হয়ে যায়। দেহাংশ বেশ কিছু দূরেও ছিটকে যায় বলে খবর।

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ঘটনাস্থলে হেলিকপ্টারে করে যাচ্ছেন ফিরহাদ হাকিম। নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, ”মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই বৈঠক করেছি। ডিএম ও এসপির সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে করে পৌঁছবেন ফিরহাদ হাকিম।”

 

Leave a Reply

error: Content is protected !!