Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

গাছের পাতায় আল্লাহর নাম! জেলায় জেলায় চাঞ্চল্য, কি বলছেন কৃষি বিজ্ঞানীরা?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যের বিভিন্ন এলাকার অসংখ্য নারকেল গাছ ও কলা গাছের পাতায় এক ধরনের বিশেষ দাগ দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে এই দাগগুলিকে আল্লাহর নাম বা আরবি শব্দ বলে মানতে শুরু করেন। কেউবা আবার এটাকে কোনও অশনি সংকেত ভেবে ভয়ও পেয়েছেন। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে চাঞ্চল্য আরও ছড়ায়।

এটা আসলে কি? কি বলছেন কৃষি বিজ্ঞানীরা?

নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডা. চন্দন মণ্ডল বলেন – ২০০৪ সালে বেলিজে (গুয়াতেমালার পাশে ছোট্ট একটা দেশে) প্রথম এর প্রভাব দেখতে পাওয়া যায়। ২০০৯ সালে ফ্লোবিজে দেখা যায়। ২০১৬ সালে ভারতে দেখা যায়। এই পোকার নাম রুগোস স্পিরালিং হোয়াইট ফ্লাই। মূলত নারকেলের শত্রু পোকা এটি। তবে নারকেল ছাড়াও অন্যান্য গাছও এদের প্রিয়। এখনও পর্যন্ত ২০০টি ফসলে এর আক্রমণ লিপিবদ্ধ হয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

পাতার উপরে দাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এই পোকা একটি করে ডিম পাড়ে এবং ডিমগুলি সাদাটে হলুদ, মোমের মতো আস্তরণে ঢাকা। এরা চক্রাকারে ডিম পাড়ে। সেই ডিমের নাম স্পিরালিং। ডিম ০.৩ মিলি লম্বা। ডিম ফুটে বাচ্চা বেরনোর পর থেকে তারা প্রচুর রস শোষণ করে। পূর্ণাঙ্গ পোকা ২ মিমি লম্বা মথের মতো দেখতে। এরা এত বেশি রস শোষণ করে যে বেশির ভাগটা এদের গা থেকে বেরিয়ে যায়। এই রস আঠালো মধুর মতো পাতার উপর জমতে থাকে। যার উপর এরা জন্মায়।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!