Sunday, August 16, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

হিন্দুরাও আর ভোট দিচ্ছেনা বিজেপিকে! বাংলায় ধাক্কা খেয়ে গেরুয়া শিবিরের অন্দরে জোর গুঞ্জন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উপনির্বাচনে বিজেপির ভরাডুবির কারণ হিসেবে উঠে আসছে এনআরসি ইস্যু। আপাতদৃষ্টিতে তেমনটা মনে হলেও বিজেপির অন্দরে কিন্তু শোনা যাচ্ছে অন্য কথা। দলের অনেক নেতাই ব্যক্তিগত আলাপচারিতায় দাবি করছেন, এনআরসি-ভীতি যেমন একটা কারণ, আর একটি অন্যতম বড় কারণ হল হিন্দু ভোট নিয়ে বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস। তাতেই নাকি ভরাডুবির হয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ভোটের ফলাফলও অনেকটা সেই কথাই বলছে। করিমপুর ১ ব্লকের করিমপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েত মূলত হিন্দুপ্রধান এলাকা। করিমপুর ২ পঞ্চায়েত এলাকায় গত লোকসভা নির্বাচনের তুলনায় ১৩৫৬টি ভোট বেড়েছে তৃণমূলের। সেখানে বিজেপির ভোট কমেছে ৪৪৯টি ভোট। একই ভাবে ব্লকের সব ক’টি পঞ্চায়েত এলাকায় উল্লেখযোগ্য ভোট কমেছে বিজেপির। এছাড়াও অনেক হিন্দুপ্রধান এলাকায় ভোট কমেছে বিজেপির।

বিজেপির এক জেলা নেতার আক্ষেপ, ‛হিন্দু ভোটটাকে আমাদের কিছু নেতা বাবার সম্পত্তি ভেবে বসেছিলেন। এই আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত আমাদের ডুবিয়ে দিল।’ বিজেপির আরএসএস-ঘনিষ্ঠ এক নেতার আক্ষেপ, উপ-নির্বাচনে তাঁদের পুরোপুরি এড়িয়ে গিয়ে ভোট করা হয়েছে। তাঁর মতে, দু’একটি কট্টর হিন্দু মুখ নিয়ে এসে জনসভা করিয়ে দিলেই হিন্দুরা অনেক বেশি সঙ্ঘবদ্ধ হত। কিন্তু আরএসএসের সংগঠনকে কাজেই লাগানো হয়নি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Ajax Cart & Added To Cart Popup – Floating/Sliding/Popup All in One Cart/Checkout Plugin WooCommerce Ajax-Enabled Enhanced Layered Navigation WooCommerce AliExpress Dropship WooCommerce Alipay Cross Border Payment Gateway WooCommerce All In One Offline Payment Solution WooCommerce Amazon Fulfillment WooCommerce Amazon S3 Storage WooCommerce and Zoho CRM Connector Pro WooCommerce Anti-Fraud WooCommerce API Manager