Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আদি আরএসএসদের ওপর আর আস্থা নেই! দলভাঙা তৃণমূলীদের নিয়ে কমিটি বঙ্গ বিজেপির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীদের উপর ভরসা রাখতে হল রাজ্য বিজেপিকে। বাংলায় দাঁত ফোটাতে আর সংঘের উপর আস্থা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই দলের বেশ কয়েকজন পরিচিত মুখকে সরিয়ে তৃণমূলের বহিষ্কৃত নেতাদের জায়গা করে দেওয়া হল রাজ্য কমিটিতে। যার জেরে পুরোনো নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

সোমবার সাংবাদিক বৈঠক করে নয়া রাজ্য কমিটির ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদ রাজ্য সহ-সভাপতি করা হল রাজু বন্দ্যোপাধ্যায়কে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হল। তার জায়গায় মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হলো ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে।

একই সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংকে সহ-সভাপতির দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যুব মোর্চার সভাপতি পদে দেবজিৎ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। যুব মোর্চার নতুন সভাপতি করা হয়েছে সাংসদ সৌমিত্র খাঁকে। তৃণমূল থেকে আসা বিধায়ক সব্যসাচী দত্তকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে প্রাক্তন তৃণমূল দুলাল বরকে এসসি এসটি মোর্চার সভাপতি করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকেও সহ-সভাপতি করা হয়েছে। এদিকে প্রতাপ বন্দোপাধ্যায়কে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে রাজ্য সভাপতি পদে নিয়ে আসা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিজেপি তাদের সাংগঠনিক নেতাদের উপর ভরসা রাখতে পারছে না। তাই দল ভাঙিয়ে তৃণমূল থেকে নিয়ে আসা একাধিক নেতা-নেত্রীদের কাঁধে ভর করে সংগঠন বাড়াতে চাইছে দিলীপ ঘোষরা।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!