Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

শিকেয় সোশ্যাল ডিসট্যান্স! স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে হুল্লোড়ে মাতলেন বিজেপি কর্মীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোশ্যাল ডিসট্যান্স মানছেন না মোদীর দলেরই কর্মীরা! এমনই এক অবাক করার মতো ঘটনা ঘটল কর্ণাটকে। মঙ্গলবার সেখানে বিশাল মিছিলে অংশ নিলেন অসংখ্য মানুষ। মিছিলের মধ্যমণি খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু।

মঙ্গলবার কর্ণাটকের চিত্রদূর্গে বিশাল মিছিলে দেখা গেল শ্রীরামুলুকে। তাঁকে ঘিরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন বিজেপি সমর্থকরা। সাধারণের স্বাস্থ্যের দায়িত্ব যাঁর কাঁধে, তাঁরই এমন আচরণ দেখে চমকে উঠছেন অনেকেই।

চলতি সপ্তাহেই সরকারি আধিকারিকদের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সাবধানতার বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই তাঁর এহেন কাজ ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর মিছিলের জাঁকজমক ও ভিড়ের ছবি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Advanced CF7 DB – Reply Back Advanced Charts for WPBakery Page Builder Advanced Custom Fields Pro (ACF) Advanced Custom Fields – Component Field Addon Advanced Custom Fields Flexible Content Addon Advanced Custom Fields for WooCommerce Advanced Custom Fields Gallery Field Addon Advanced Custom Fields Multilingual Advanced Custom Fields Options Page Addon Advanced Custom Fields Repeater Field Addon