Thursday, February 12, 2026
রাজ্য

খুন হলেন শুভেন্দু ঘনিষ্ঠ কুরবান আলি, পাঁশকুড়ায় চাঞ্চল্য

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নবমীর রাতে খুন হলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কুরবান আলি শা।

গতকাল রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে বসে ছিলেন তিনি। সেই সময়ে দুষ্কৃতীরা কার্যালয়ে ঢুকে গুলি করে তাঁকে। কুরবান শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। কুরবান আলি শা খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খুনের সময় কার্যালয়ে তাঁর সঙ্গে ছিলেন আরও জনা পাঁচ দলীয় কর্মী। তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাঁশকুড়া থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!