দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ সোমবার রাজ্যে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হওয়ায় সম্ভাবনা রয়েছে।
মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্ৰাম, পুরুলিয়ায় আগামীকাল থেকে বৃষ্টির মাত্র সামান্য কমতে পারে, তবে দিন চারেক পর ফের ভালো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলা গুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ও আগামীকাল ভালো বৃষ্টি হওয়া সম্ভাবনা আছে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে




















