দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভাটপাড়া পুরসভা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে সর্বপ্রথম এই পুরসভাই দখল করেছিল বিজেপি। বুধবার পুরসভার ১২ জন কাউন্সিলর গেরুয়া শিবির ছেড়ে ফিরে গেলেন তৃণমূলে। এর ফলে আবারও সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। ২০১৯ লোকসভার পরে যে সাতটি পুরসভার দখল নিয়েছিল বিজেপি, তার সব ক’টাই তাদের হাতছাড়া হয়ে গেল। ফলে রাজ্যে জোর ধাক্কা খেল বিজেপি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















