Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নতুন বছরের শুরুতেই হতে পারে ভ্যাকসিনেশন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দৈনিক সমাচার ডিজিটাল ডেস্ক: এখনও করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪ হাজার বা ৬.২৫ শতাংশ। স্বস্তির খবর ৯৫ লক্ষ ৪৯ হাজার ৯২৩ জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। এদিকে এখনও পর্যন্ত সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ১৭১ জন। করোনাকে হারাতে জানুয়ারি মাস থেকে হতে ভ্যাকসিনেশন।

স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিনের জরুরিভিত্তিক অনুমতি মিলতে পারে। এর আগেই দুটি সংস্থা আবেদন করেছে। আরও ছয়টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে আছে।

অর্থমন্ত্রক সূত্র অনুসারে জানা যাচ্ছে, আগস্ট পর্যন্ত ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে কেন্দ্রের ৩০ হাজার কোটি টাকা খরচ হবে। বিহার এবং কেরল সরকার ঘোষণা করেছে রাজ্যের মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাবে। প্রাথমিক পর্যায়ে ভারতে ৬০ কোটি ডোজ প্রয়োজন। সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, মার্চ পর্যন্ত ৫০ কোটি ডোজ ভ্যাকসিন তারা তৈরি করতে পারবে। সিরাম জরুরিভিত্তিতে ভ্যাকসিনের ব্যবহারের জন্য আবেদন করে রেখেছে।

 

Leave a Reply

error: Content is protected !!