নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: ‛গণতন্ত্রের জন্য বিপদজনক’ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর তৃণমূলের দুস্কৃতীদের হামলায় এমনটাই প্রতিক্রিয়া জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন এক প্রেস বিবৃতিতে বলেন, “গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন পরবর্তী হিংসা বাংলার রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। শাসক সব সময় চাইছে বিরোধী শক্তিকে দূর্বল করতে। নিজ দলের দ্বারা হামলার ঘটনা সেই নোংরা রাজনৈতিক সংস্কৃতিরই অঙ্গ বলে মনে হচ্ছে। এটা সংসদীয় গণতন্ত্রের জন্য বিপদজনক। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”



























