Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীর মুসলিম বিদ্বেষ! সংখ্যালঘু উন্নয়নে বাধা, কেন্দ্রীয় বরাদ্দের ৯০ শতাংশই খরচ করেনি যোগী সরকার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে সংখ্যালঘু, দলিত প্রভৃতি সম্প্রদায় পিছিয়ে রয়েছে‌। তাদের উন্নয়নের জন্য কেন্দ্রের সরকার উত্তরপ্রদেশের যোগী সরকারকে যা পাঠিয়ে তার ৯০ শতাংশই খরচ করা হয়নি। এমনই তথ্য উঠে আসছে। এমনিতেই যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মুসলিম বিদ্বেষ কথা বলার জন্য শিরোনামে আসে। অনেকেই বলছে এই মানসিকতায় তার মুসলিম বিরোধীর প্রমাণ দেয়। নিজে সংখ্যালঘু উন্নয়নের খাতে খরচ করছেনই না, উলটে কেন্দ্র সরকার সরকারের বরাদ্দ টাকা খরচ হচ্ছে না‌। এমনই অভিযোগ উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে।

শনিবার সংখ্যালঘু মন্ত্রক সংসদে একটি তথ্য পেশ করেছে , যাতে দেখা যাচ্ছে ২০১৯ – ২০ অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়ন খাতে কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তার ১০ শতাংশই খরচ করেনি যোগী সরকার। অর্থাৎ বরাদ্দ অর্থের ৯০ শতাংশের বেশি টাকা ব্যবহার করা হয়নি। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ২০১৯ – ২০ অর্থবর্ষে সংখ্যালঘু উন্নয়ন খাতে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছিল প্রায় ১৬০ কোটি টাকা । কিন্তু যোগী সরকার খরচ করেছে মাত্র ১৬ কোটি টাকার কিছু বেশি। যা নিয়ে মুসলিম অধ্যুষিত এলাকার সাংসদরা ক্ষুব্ধ।

বিএসপি সাংসদ দানিশ আলি বলেন, উত্তরপ্রদেশের মুসলিম এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির টাকাটাও নেই। কেন্দ্র যদি টাকা ছেড়েই থাকে তাহলে রাজ্য সরকার কেন আটকাচ্ছে। কেন্দ্রের উচিত উত্তরপ্রদেশের সংখ্যালঘু উন্নয়নে সঠিক পরিমাণ অর্থ বরাদ্দ করা। আর রাজ্য সরকারের উচিত তা সঠিক ভাবে খরচ করা।

 

Leave a Reply

error: Content is protected !!