Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

রাজ্যসভাতেও পাশ বিতর্কিত কৃষি বিল, শুধু আইন হওয়ার অপেক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিতর্কিত কৃষি বিল। এবার রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা শুধু আইন হওয়ার অপেক্ষা। তীব্র বাদানুবাদ, সরকার এবং বিরোধী সাংসদদের তর্কবিতর্কের মধ্যে বিল ধ্বনি ভোটে পাস করার জন্য চেষ্টা হতেই বিরোধী সাংসদরা অধিবেশনের মধ্যেই ওয়েলে নেমে হইচই শুরু করেন। স্লোগান দিতে থাকেন সরকারের বিরুদ্ধে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের সামনে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন তাঁকে সদনের রুল বুক দেখাতে যান। তাঁদের শান্ত হতে বলে এবং নিজের আসনে ফিরে যেতে অনুরোধ করেন ডেপুটি চেয়ারম্যান। কিন্তু তাতে কর্ণপাত করেননি তাঁরা।

রবিবার সকাল থেকেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিল রাজ্যসভায় পেশ করার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উচ্চ কক্ষের আবহাওয়া। রুল বুক ছিঁড়ে ফেলে ডেপুটি চেয়ারম্যানের মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ডেরেক অভিযোগ করেন, সদনের সব নিয়ম ভেঙে ফেলেছে সরকার। দেশ যাতে সদনের ভিতরের ঘটনা দেখতে না পায় সেজন্য রাজ্যসভা টিভির ফিড ছেঁটে সেটাকে সেন্সর করা হয়েছে। ধাক্কাধাক্কিতে মাইক্রোফোন ভেঙে যায়। বিল পাস হওয়ার পরই হইচইয়ের কারণে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। বিরোধীরা দাবি করেছে, ‘‌গণতন্ত্রকে হত্যা করে’‌ বিল পাস করিয়েছে সরকার।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop FLEX – Multi-Purpose Joomla Template Flexblog – A Personal WordPress Blog Theme Flexbox Tables Flexible Checkout Fields PRO WooCommerce Flexible Multipurpose Theme | Flare Flexible Table Pricing Matrix for WooCommerce FlexiBlog – React Gatsby Multipurpose Blog Theme Flexy – Agency & Portfolio WP Theme Flickomatic Automatic Post Generator and Flickr Auto Poster Plugin for WordPress Flights – Private Jets Elementor Template Kit