দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই গোটা দেশে এনআরসি করা হবে বলে হরিয়ানায় মন্তব্য করলেন অমিত শাহ। ২০২৪ সালে লোকসভা ভোটের আগেই গোটা দেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে বলেও হুঙ্কার দেন শাহ। তাঁর দাবি, ৭০ বছর ধরে দেশে ঢুকছেন অনুপ্রবেশকারীরা।
এদিন অমিত শাহ বলেন, ‛২০২৪ সালে আবার আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব। কিন্তু তার আগে দেশের সমস্ত অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানো হবে। এনআরসি লাগু করে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে, এ ব্যাপারে বিজেপি ও মোদীজি প্রতিশ্রুতিবদ্ধ।’ অনুপ্রবেশকারীদের জন্য দেশের নিরাপত্তার ভিত দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন শাহ।



















