Friday, October 2, 2026
Latest Newsদেশফিচার নিউজ

সরকারি নথির মহিমা! ৬৫ বছরের বৃদ্ধার বিশ্বরেকর্ড, ১৮ মাসে জন্ম দিয়েছেন ৮টি সন্তান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একটা নয়, দু’টো নয়, আট-আটটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তা-ও আবার মাত্র ১৮ মাসের মধ্যে। অথচ নিজেই সে কথা জানতেন না ৬৫ বছরের লীলাদেবী। সরকারি নথি দেখে তা আবিষ্কার করেন তিনি।

দরিদ্র পরিবারের গর্ভবতী মহিলাদের জন্য দেশে ন্যাশনাল মেটারনিটি বেনিফিট প্রকল্প চালু রয়েছে। তার আওতায় সন্তান প্রসবের আগে ও পরে কয়েক মাস মায়েদের ১৪০০ টাকা করে দেওয়া হয়। আশা কর্মীরা পান ৬০০ টাকা করে।

গত দু’বছরে বিহারে এই প্রকল্পের আওতায় যাঁরা টাকা পেয়েছেন, সম্প্রতি তাঁদের একটি তালিকা সামনে আসে। তাতে দেখা মুজফফরপুরের লীলাদেবীর নামও শামিল রয়েছে। তালিকায় দেখা যায়, ১৮ মাসে তিনি ৮ সন্তানের জন্ম দিয়েছেন বলে উল্লেখ রয়েছে। সেই বাবদ তিনি টাকা তিনি তুলেছেন বলেও জানা যায়।

ওই তালিকাটি নিয়ে যোগাযোগ করা হলে লীলাদেবী় জানান, ২১ বছর আগে শেষ বার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের হিসেব বার করতে গিয়ে দেখেন, এক সপ্তাহ আগে তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। কিন্তু তাঁর নাম করে সেই টাকা আবার তুলেও নেওয়া হয়।

মুসাহরির যে স্টেট ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) সেন্টারে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন লীলাদেবী। কিন্তু সেখান থেকে তাঁকে বলা হয়, খামোখা জলঘোলা না করতে। তাঁর নামে যত টাকা তোলা হয়েছে, তা ফিরিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয় তাঁকে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Master Popups – WordPress Popup Plugin for Email Subscription Master Slider jQuery Slider Plugin Master Slider – Touch Layer Slider WordPress Plugin Master WhatsApp Chat For WordPress Masterstudy Education – LMS WordPress Theme MasterStudy LMS Mobile App – Flutter v.3 iOS & Android MasteryKit – Business Coach Elementor Template Kit Matar — Mental Health Therapy Elementor Template Kit Material | White Label WordPress Admin Theme Materialize – Material Design Multipurpose WordPress Theme