Monday, September 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

৭২০-তে ৭২০! নিটে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন শোয়েব আফতাব

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৭২০-তে ৭২০! নিটে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন শোয়েব আফতাব। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে সরবভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট-২০২০’। করোনা পরিস্থিতির মধ্যে এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও বহু পরীক্ষার্থী দূরে সিট পড়ার কারণে পরীক্ষা দিতে পারেনি। তবুও গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিট-২০২০ পরীক্ষায় অংশ নিয়েছিল ১৫,৯৭,৪৩৩জন।

এরপর নিট পরীক্ষার আয়োজক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যানসার কি দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। এমনকী ওএমআর সিটও সংশ্লিষ্ট ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এই ওএমআর সিট দেখে পরীক্ষার্থী মিলিয়ে নিতে পারেব তাদের দেওয়ার উত্তর এনটিএ-র উত্তরপত্রের সঙ্গে মিলছে কিনা।

এরপর এনটিএ আরও একটি সুযোগ দিয়েছে পরীক্ষার্থীদের। তা হল ওএমআর শিট দেখে কোনও পরীক্ষার্থী উত্তরের চ্যালেঞ্জ জানাতে পারবে তা সঠিক কিনা। তার আবেদনের তারিখ ছিল ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত। তবে এর জন্য এক হাজার টাকা ফি দেওয়ার নিয়ম ছিল।

তবে পরীক্ষার্থীদের ওএমআর শিট ওয়েবসাইটে দিয়ে দেওয়ায় পরীক্ষার্থীদের সুবিধা হয়েছে তাদের দেওয়া উত্তরের সঙ্গে মিলিয়ে দেখার। এইরকম এক ডড়ুয়া মিলিয়ে দেখেছে মোট ৭২০ নম্বরের মধ্যে সব কটিতেই এনটিএ-র দেওয়ার ওএমআর শিটের সঙ্গে তার উত্তর দেওয়া মিলে গেছে। অর্থাৎ ৭২০ নম্বরের মধ্যে তার সম্বাব্য প্রাপ্ত নম্বর ৭২০।

এই পরীক্ষার্থীটির নাম সোয়েব আফতাব। রাজস্থানের কোটার প্রখ্যাত নিট প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যালেন’ থেকে প্রশিক্ষণ নেওয়া শোয়েব এনটিএ-র দেওয়া ওএমআর শিট মিলিয়ে দেখে ৭২০ পাওয়ার দাবি করা শুরু হয়েছে গেছে। যদিও এখনও নিট পরীক্ষার ফল বের হয়নি। আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পাওয়ার দাবি সাড়া ফেলে দিয়েছে।

যদিও সোয়েব আফতাব নিজে তার নিজের দাবির সপক্ষে এগিয়ে আসেনি। তার প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যালেন’ তার ছবি দিয়ে তাদের ওয়েবসাইটে ফলাও করে প্রচার করছে যে সোয়েব ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বর পেতে চলেছে। আর তা হলে এটি হবে নিট পরীক্ষার জগতে রেকর্ড।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Meow! – Pet Care & Pet Shop Elementor WordPress WooCommerce Theme Mercado Pago for LatePoint (Payments Addon) Mercado Pro – Turn your WooCommerce into Multi Vendor Marketplace Mercadopago Payment gateway for Easy Digital Downloads Merchandiser – Clean, Fast, Lightweight WooCommerce Theme Merge – Personal Portfolio & Resume WordPress Theme Merk – Branding Solution & Advertising Agency Elementor Template Kit Merope – Photography WordPress Theme Mersal – One Page MultiPurpose WordPress Theme Merto - Multipurpose WooCommerce WordPress Theme