Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কংগ্রেসে ফের বড়সড় ভাঙন, এবার তৃণমূলে যোগ দিচ্ছেন আরএসএস ঘনিষ্ঠ প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে ফের ভাঙন। এবার তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি। সম্ভাবত আজ বিকেল ৪টার সময় তিনি তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিবেন।

বেশ কিছুদিন ধরেই অভিজিতের তৃণমূলের যোগদান নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রণব পুত্র।

Leave a Reply

error: Content is protected !!