নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: কৃষক- শ্রমিক মজদুরদের স্বার্থে ১৪ দফা দাবিতে পোস্টার প্রকাশ করল শ্রমিক সংগঠন ফিটু। ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস ( FITU )-এর পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কৃষক-শ্রমিক মজদুরদের স্বার্থে ১৪ দফা দাবি সম্বলিত পোস্টার প্রকাশ করা হয়। এদিন পেস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিটু-র রাজ্য সভাপতি সেখ মোজাফফর, ওয়েলফেয়ার পার্টির রাজ্য কোষাধ্যক্ষ মামুন আকতার হোসেন, আব্দুল লতিফ, সেখ সরিফুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।
কৃষক-শ্রমিক মজদুরদের স্বার্থে ১৪ দফা দাবিগুলি হল নিম্নরুপ:
পেট্রোল ও ডিজেলের মূল্য কমাতে হবে।
আয়করদাতা নয় এমন সকল পরিবারকে মাসিক নগদ ৫০০০ টাকা করে দিতে হবে।
ভোজ্য তেল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে হবে।
পেট্রোল – ডিজেলের উপর কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক অতিরিক্ত কর নেওয়া বন্ধ করতে হবে।
রাজ্যে বন্ধ হয়ে থাকা সমস্ত কারখানা ও জুটমিলগুলো এখনই চালু করতে হবে।
সংসদে জোর জবরদস্তি পাশ করানো শ্রমকোড বিল বাতিল করতে হবে।
কৃষি ও কৃষক বিরোধী কৃষি আইন খারিজ করতে হবে।
রাজ্যে কৃষি ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে।
এন রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে। এই প্রকল্প শহরেও চালু করতে হবে।
রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার ঢালাও বেসরকারিকরণ বন্ধ করতে হবে।
অসংগঠিত শ্রমিকদের সুরক্ষা সহ সার্বজনীন পেনশন চালু করতে হবে।
প্রতিহিংসাপরায়ণ ও হয়রানিমূলক বদলী বন্ধ করতে হবে।
সরকারি-বেসরকারি অফিস কল কারখানা থেকে কর্মী ছাঁটাই অবিলম্বে বন্ধ করতে হবে এবং তা সুনিশ্চিত করতে হবে।
আয় করদাতা নয় এমন পরিবার সহ কৃষক-শ্রমিক পরিবারগুলির ইলেকট্রিক বিল মুকুব করতে হবে।