Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলে যোগ দিলেন প্রণব পুত্র, ‘দিদি’র অনুগত সৈনিক হওয়ার বার্তা অভিজিতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের মহাসচিব এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন অভিজিৎ।

দলে যোগ দিয়ে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘ধন্যবাদ জানাব মমতা দিদিকে এবং অভিষেকবাবুকে। দিদির অনুমতিতে এবং অভিষেকবাবুর অনুমতিতে এখানে আসতে পেরেছি। এক কংগ্রেস ছেড়ে অন্য কংগ্রেসে এসেছি। কংগ্রেসেই আছি। ২০১১ সালে যখন সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসি তখন বাম বিরোধী যে হাওয়া উঠেছিল রাজ্যে তা তুলেছিলেন মমতা দিদি। আমি ওনার নেতৃত্বে তখন লড়েছি। পশ্চিমবঙ্গে তিনি বিজেপিকে রুখতে পেরেছেন। পরবর্তীতে তিনি আরও অনেকের সঙ্গে বদল আনতে পারেন। আমি দলের অনুগত সৈনিক হিসেবে যোগ দিলাম।’

এর আগে ২০১১ সালে নলহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। পরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তিনি। বিধায়ক এবং সাংসদ দু’টি পদেই তিনি নির্বাচিত হন ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে।

 

উল্লেখ্য, জুনের শুরুতে তৃণমূল কংগ্রেসের অধুনা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিজিৎ মুখোপাধ্যায়। কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ। এরপরই তাঁর দলবদলের জল্পনা বাড়ে। আসন্ন উপনির্বাচনে জঙ্গিপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন অভিজিৎ। রাজ্যের যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হল জঙ্গিপুর। এর আগে ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হলে জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন। উপনির্বাচনে সেই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিজিৎ। পরে ২০১৪ সালেও জয় পান তিনি। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে তিনি হেরে যান।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Software Add-on WooCommerce Splash Popup WooCommerce Split Order Payments WooCommerce Square for WooCommerce WooCommerce Stamps.com API WooCommerce Stamps.com XML File Export WooCommerce Stock Status in Product Loop Store Catalog PDF Download for WooCommerce WooCommerce Store Credit WooCommerce Storefront Powerpack