Verifying that you are not a robot...

Thursday, August 20, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের যোগীরাজ্য, দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, অপমানে আত্মহত্যা নির্যাতিতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বার বার ধর্ষণের ঘটনায় নাম উঠে আসছে যোগীরাজ্যের। ধর্ষণের দিক দিয়ে দেশের সেরা রাজ্য উত্তরপ্রদেশ। তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল, অপমানে, যন্ত্রণায় আত্মহত্যা করল এক দশম শ্রেণির ছাত্রী। সুইসাইড নোটে চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছে ছাত্রীটি। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি দু’জন পলাতক। এই ঘটনা উত্তরপ্রদেশের মিরাটের।

ধর্ষণ নিয়ে ফের শিরোনামে যোগী আদিত্যনাথের রাজ্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তাঁর আমলে, মুখ্যমন্ত্রীর এই দাবির সারবত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এদিনের দশ বছরের নাবালিকার গণধর্ষণের পর প্রশ্ন আরও জোরালো হবে তাতে সন্দেহ নেই।

স্থানীয় পুলিশ আধিকারিক কেশব কুমার জানিয়েছেন, টিউশন পড়ে বাড়ি ফিরছিল নাবালিকাটি। এই সময় পাশের গ্রামের চারজন তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। চারজনের মধ্যে দু’জনের নাম লখন এবং বিকাশ বলে সুইসাইড নোটে লিখেছিল ছাত্রীটি। বাড়ি ফিরে এসে বাবা-মাকে সব কথা জানায় ছাত্রীটি। পরে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। লখন এবং বিকাশ পুলিশের জিম্মায়। বাকি দু’ জনের খোঁজ চলছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop MyThemeShop eCommerce WordPress Theme MyThemeShop Emaxstore WordPress Theme MyThemeShop Emerald WordPress Theme MyThemeShop Entrepreneurship WordPress Theme MyThemeShop Fashionblog WordPress Theme MyThemeShop Feminine WordPress Theme MyThemeShop Flick WordPress Theme MyThemeShop Fortune WordPress Theme MyThemeShop Fresh WordPress Theme MyThemeShop Frontpage WordPress Theme