Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

রাস্তা থেকে আন্দোলন সরানোর প্রস্তাব অমিতের, প্রত‍্যাখান কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হাইওয়ে থেকে বিক্ষোভরত কৃষকদের আন্দোলন সরানোর সরানোর জন্য আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু
অমিত শাহের আবেদন প্রত‍্যাখান করলেন আন্দোলনরত কৃষকরা। কৃষকরা রবিবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকার নির্ধারিত জায়গায় আন্দোলন করবে না তাঁরা। তাঁদের দাবি অনুযায়ী প্রশাসন যদি যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি না দেয়, তাহলে দিল্লি সীমান্তেই তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন। কিন্তু অমিত শাহের দাবি মেনে তাঁরা তাঁদের আন্দোলন অন‍্যত্র স্থানান্তর করবে না।

প্রসঙ্গত, গতকাল কেন্দ্রের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কৃষকরা যদি সরকার নির্ধারিত দিল্লির বুরারীর নিরঙ্কারী সমাগম গ্রাউন্ডে তাঁদের বিক্ষোভ স্থানান্তর করে, তাহলে তৎক্ষণাৎ সরকার তাদের সমস‍্যা সমাধানের জন্য আলোচনায় বসবে।

অমিত শাহের এই প্রস্তাবে সাড়া দেওয়া হবে কিনা তা নিয়ে আজ সকালে আলোচনায় বসেন কৃষকরা। বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তাঁদের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব ‘শর্ত সাপেক্ষ’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ বিতর্কিত নতুন এই কৃষি আইনকে সমর্থন করে বলেছেন “এই আইন কৃষি ব্যবস্থায় সংস্কার আনবে। কৃষকদের নতুন অধিকার ও সুযোগ-সুবিধা দেবে।” এর কিছুক্ষণ পরই কৃষকরা সরকারের প্রস্তাব প্রত‍্যাখান করার সিদ্ধান্ত জানিয়েছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop PressMart – Modern Elementor WooCommerce WordPress Theme PRESSO – Modern Magazine / Newspaper / Viral Theme Prestashop Presta Speed – database / webp / image site optiomization Presto Player Pro - Ultimate Video Player WordPress Plugin Preston | Fruit Company & Organic Farming WordPress Theme Pretty Links Pro Preview Submission in Gravity Forms Price Matrix for WooCommerce Pricepep – WooCommerce Dynamic Pricing, Discounts & Fees Prices By User Role for WooCommerce