Sunday, July 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মহারাষ্ট্রে কোয়ারেন্টাইন সেন্টারে যুবতীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার স্বাস্থ্যকর্মী

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার ভয়ে সবাই জবুথুবু হলেও ভয় নেই নরপিশাচদের। কোয়ারেন্টাইন সেন্টারেও ছাড় নেই। কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যে বছর ২০ এক যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক স্বাস্থ্যকর্মীকে। ঘটনাটি ঘটেছে গত জুন মাসে মহারাষ্ট্রের নবনগরের এক কোয়ারেন্টাইন সেন্টারে। প্রথমে চেপে গেলেও পরিবার সাহস জোগানোয় সম্প্রতি মুখ খোলেন ওই তরুণী। শনিবার নবনগর থানায় তিনি অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই থানে থেকে ওই স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়।

মহিলার বয়ান অনুযায়ী, এক আত্মীয় করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হচ্ছিল তাঁকে। সঙ্গে ছিল দশ মাসের সন্তান। এই সময়েই তাঁর সঙ্গে অভাব্যতা করে ওই অ্যাটেন্ডেন্ট। অভিযোগ, গরম জল দেওয়ার নাম করে ওই মহিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত। বাধা দিলে কোলের সন্তানকে খুন করারও হুমকি দেয় সে। তারপর অন্তত তিন রাত চলে পালা করে ধর্ষণ।

সন্তান এবং পরিবারের কথা ভেবে ওই তরুণী প্রথমে মুখ খোলেননি। পরে পরিজনদের আশ্বাসেই তিনি থানার দারস্থ হন। থানায় অভিযোগ জানাতেই আসরে নামে পুলিশ। অভিযুক্তকেশনাক্ত করে তার বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Manila – Portfolio WordPress Theme Manit – IT Solutions & Technology WordPress Theme Manon – Portfolio & Agency WordPress Theme Mantrasana – Yoga Studio Elementor Template Kit Mantsion – Real Estate Elementor Template Kit Manufacto – Factory WordPress Theme Manufacturer - Factory and Industrial WordPress Theme Manzil – Construction and Building WordPress Theme Map Markers – Multipurpose WordPress Plugin Mapan – Digital Marketing Template Kits