Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ব্রেকিং : করোনায় আক্রান্ত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড পাওয়া গেল। তবে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর শরীরে কোভিডের কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

সুজিতবাবুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যাঁর শরীরে কোভিডে সংক্রমণ ধরা পড়েছে। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। এ ব্যাপারে সুজিতবাবু এ দিন হেসে বলেন, কী আর করা যাবে। সংক্রমণের ঝুঁকি তো সবারই রয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, দমকল মন্ত্রীর বাড়ির পরিচারিকার চার দিন আগে কোভিড ধরা পড়েছে। তার পর তাঁকে রাজারহাটের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এর পরই সুজিতবাবুর পরিবারের পাঁচ জনের কোভিড টেস্ট হয়। তাঁর ছেলে, মেয়ে বাদ দিয়ে বাকি তিন জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!