Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বাবরি কাণ্ডে কাঠগড়ায় আডবাণীরা, ৪ জুন থেকে অভিযুক্তদের বয়ান রেকর্ড শুরু

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ৪ জুন থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে অভিযুক্তদের বয়ান রেকর্ড করা শুরু হবে। লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, উমা ভারতীরা সেই তালিকায় রয়েছেন।

বৃহস্পতিবার লখনউয়ের বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব বাবরি ধ্বংসের মামলায় ৩২ অভিযুক্তকে ৪ জুন থেকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী, আডবাণী-জোশীদের বিরুদ্ধে সিবিআই কী কী তথ্যপ্রমাণ জোগাড় করেছে, তা ব্যাখ্যা করা হবে।

এরপরে অভিযুক্তরা বয়ান নথিভুক্ত করাবেন। তাঁরা নিজেদের নির্দোষ বলে প্রমাণেরও সুযোগ পাবেন। সুপ্রিমকোর্ট অযোধ্যার জমিতে রামমন্দির তৈরির পক্ষে রায় দেওয়ার পরেই প্রশ্ন উঠেছিল, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় কী হবে! ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় গত ২৮ বছর ধরে মামলা চলছে।

সুপ্রিমকোর্ট অযোধ্যার জমিতে রামমন্দির তৈরির পক্ষে রায় দিলেও বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে ‘আইনের শাসনের গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছিল। মসজিদ ভেঙে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছিল বলেও সুপ্রিমকোর্ট মন্তব্য করে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Hotel Booking System for WordPress Hotel Booking – WooCommerce WordPress Plugin Hotel Booking WordPress Theme – Luviana Hotel Booking WordPress Theme – Vierra Hotel Leisure WordPress Theme Hotel Listing Hotel Master Booking WordPress Hotel WordPress Theme | Hotel Leisure HotelFT - Hotel Booking WordPress Theme Hoteller Booking WordPress