Sunday, August 16, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিপাকে অমিত শাহ! স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজে মদ খাওয়ার ছবি, তোলপাড় নেটদুনিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোনও সাধারণ মানুষের ফেসবুক পেজ নয়। খোদ স্বরাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজ। সকাল সকাল সেই পেজেই কিনা পোস্ট হল একটি বিতর্কিত ছবি। দুটি হুইস্কির বোতল। যার মধ্যে একটি খালি। আরেকটি একেবারে কানায় কানায় ভর্তি। পাশে সাজানো পেগ। চারপাশে স্ন্যাকস।

অর্থাৎ, আসর জমে উঠেছিল যখন ঠিক তখনই ছবিটা তোলা হয়েছিল। আর সেই ছবি পোস্ট হয়ে গেল খোদ স্বারাষ্ট্রমন্ত্রকের ফেসবুক পেজে।

সকাল নটা নাগাদ সেই বিতর্কিত ছবি পোস্ট হল। ভুল করে তোলা ছবি প্রোফাইলে থেকে গেল প্রায় ৩০ মিনিট। ততক্ষণে সেই ছবির স্ক্রিনশট দিকে দিকে ছড়িয়ে পড়েছে। এর পর স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, যিনি এই পেজটি দেখভালের দায়িত্বে রয়েছে তারই ভুল। সেই ব্যক্তি নিজের পেজ ও স্বরাষ্ট্রমন্ত্রকের পেজের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন। সেই জন্যই এত বড় ভুল হয়েছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Airvice - AC Repair Services WordPress Theme AIT Advanced Filters AIT Advanced Search AIT Announcements Bar AIT Citadela Blocks AIT Citadela Directory AIT Citadela Pro AIT Claim Listing AIT Comments Extension AIT CSV Import / Export