Thursday, August 13, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

এনআরএসে নার্সের রহস্যজনক মৃত্যু! শৌচালয় থেকে উদ্ধার দেহ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নার্সের নাম রূপালী বর্মণ (৩০)। তিনি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) দায়িত্বে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ সান্ধ্যকালীন ডিউটিতে যোগ দেন ওই নার্স। রাত ১০টা ২০ মিনিটে তিনি শৌচালয়ে যান। কিন্তু বেশ কিছুক্ষণ পার হলেও তিনি ফিরে না আসায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। শৌচালয়ের ভেতর থেকে সাড়া না পাওয়ায় সাড়ে ১০টা নাগাদ দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ও চিকিৎসকদের ধারণা, শরীরে মাত্রাতিরিক্ত ফেন্টানিল জাতীয় ওষুধ প্রয়োগের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে। ডিউটি চলাকালীন নার্সিং স্টেশন থেকে তিনি ওই ওষুধের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে ঢুকেছিলেন বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে।

ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছায় এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাস্থল থেকে কোনো চিঠিও উদ্ধার হয়নি। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Dentino – Dental Clinic Template Kit Dentisto Dentist & Medical Elementor Template Kit Dento – Dental Care WordPress Theme Denzel – Creative Minimal Portfolio WordPress Theme Deploy – Consulting & Business WordPress Theme Deposyt – Investment & Finance Elementor Template Kit Deprixa Basic – Courier Freight Forwarding & Shipping Software Solutions V3.5 Depuppy – Pet Training Elementor Template Kit Derma Clear – Beauty Cosmetics & Skincare WordPress Theme Dermal – Dermatologist & Cosmetology Clinic WordPress Theme