Wednesday, June 10, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলমান, ভারত এমনই: মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী, বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফিরহাদ হাকিমের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার মায়ের অপারেশনের সময় তিন বোতল রক্তের দরকার ছিল। ববি বলেছিল, দিদি চিন্তা কোরো না। ববির সঙ্গে মায়ের রক্তের গ্রুপ ম্যাচ করেছিল। ও প্রাণ বাঁচিয়েছিল। রক্তের সম্পর্ক আর কী? আমার মা যখন মারা গেলেন, তখনও অনেক কিছু সামলেছে ববি। আমি প্রথম ফোন ওকেই করি। কী করে ভুলব।’’ তিনি এ-ও বলেন, ‘‘ও আমার মাকে রক্ত দিয়েছে। ও আমার পরিবারের সদস্য। ওর মা ব্রাহ্মণ, বাবা মুসলমান। এমন ক’টা দেখা যায়।’’ মুখ্যমন্ত্রী জানান, এটাই ভারতবর্ষ।

তিনি বলেন, ‘‘ওর (ববির) রক্তে হিন্দু আর মুসলমান। মা মারা যাওয়ার সময় বলেছিলাম, আমাকে শ্মশানে যেতে হবে। দাহকার্য করতে হবে। কাকে আর বলব। প্রথমেই ববির নাম মনে পড়েছে। ওকে বলেছিলাম, তুই গিয়ে বন্দোবস্ত কর। আমার পরিবারেরও সকলে থাকবে। আমাদের ব্রাহ্মণদের বাড়িতে পৈতে হয়। আমাদের ঘরের একটি ছেলে, তার নাম আবেশ। ওর যখন পৈতে হয়, তখন মুখ দেখতে আর এক বাবা-মায়ের। তখন ববি আর রুবি আবেশের মুখ দেখেছিল। আফটার হি বিকেম দ্য ব্রাহ্মিণ! আমি কখনও এ সব কথা বলি না। আমি সকলের সঙ্গে থাকি। সকলকে নিয়ে চলতে ভালবাসি। গরিব হোক বা যে যে সম্প্রদায়ের হোন, সকলে আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনও করিনি।’’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Foxiz - WordPress Newspaper News and Magazine Foxy – WooCommerce Product Image Gallery Slider Carousel Framey - Startup & SaaS WordPress Theme Framey – Startup & SaaS WordPress Theme Franco – Elegant WooCommerce WordPress Theme Fraxos – Creative Portfolio WordPress Theme Free Gifts for WooCommerce Freedom – Responsive One Page WordPress Theme Freeio - Freelance Marketplace WordPress Theme Freestyle – A WordPress Theme For Extreme Sports