Thursday, June 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

করোনা মানেই মৃত্যু নয়! আশার কথা শোনালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛করোনা মানেই মৃত্যু, এই কথাটা অমূলক। বেশির ভাগ মানুষই সুস্থ হবেন।’ করোনা আতঙ্কের মাঝে আশার কথা শোনালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

এক ভিডিয়ো বার্তায় অভিজিৎবাবুর পরামর্শ, উপসর্গ তেমন না থাকলে বাড়িতে বা সরকারি হোমে থেকে চিকিৎসা করানো বাঞ্ছনীয়। তিনি বলেন, ‛করোনা-যুদ্ধে আমাদের জয় নিশ্চিত। যে বিজ্ঞানভিত্তিক চিন্তা এবং উদার মানসিকতার জন্য বাংলার মানুষ বিশ্ববন্দিত, সেটা হারালে চলবে না।’

তাঁর কথায়, ‛আগে থেকে অসুস্থ থাকা ব্যক্তিদের হাসপাতালের চিকিৎসা প্রয়োজন। বাকিদের বাড়িতে বা সরকারি কেয়ার হোমে গিয়ে চিকিৎসা করানোই শ্রেয়। অকারণ হাসপাতালে কেউ ভর্তি থাকলে যাঁদের প্রয়োজন, তাঁদের অনেকেই হয়ত শয্যা পাবেন না।’

তবে বাড়িতে থেকে চিকিৎসা করানোর পাশাপাশি পাড়ার লোকেদের দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সংক্রমণ রুখতে প্রত্যেককে মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, বাজার-হাটে অযথা ভিড় না করার মতো পরামর্শও দিয়েছেন তিনি।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Webly – WordPress Blog Theme Website Bounce Rate Control – Add-on Webster – Responsive Multi-purpose HTML5 Template WebViewGold for Android | Convert website to Android app | No Code, Push, URL Handling & much more! WebViewGold for iOS | Convert website to iOS app | No Code, Push, URL Handling & much more! WeCare – Hospital & Clinic Elementor Template Kit WeCreative – Digital Agency Elementor Template Kit Wedding Industry - Wedding Multipurpose Couple WP Theme Wedding Paradise – Modern Ethnic Responsive WordPress Theme Wedding Photographer WordPress Theme – Vivagh